দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটি উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গ্রিনভিউ পরিবহনের এক হেলপার নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ৩০ জন যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকাগামী গ্রিনভিউ পরিবহনের সঙ্গে বরিশাল থেকে কুয়াকাটাগামী আবির আব্দুল্লাহ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হয়। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত হেলপারের পরিচয়ও শনাক্ত করতে পারেনি পুলিশ।
অন্যদিকে, একই দিন নলছিটিতে মালবাহী একটি ট্রলি উল্টে ফোরকান গাজী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বাস দুর্ঘটনায় নিহত হেলপারের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
যে আই